শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

পুলিশি হয়রানির নিন্দায় কণ্ঠশীলনের আবৃত্তিকর্মীরা



সাংস্কৃতিক রিপোর্টার
পুলিশি হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন কণ্ঠশীলনের আবৃত্তিকর্মীরা। তারা জানান, সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে প্রতি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সাপ্তাহিক বৈঠকে মিলিত হয়ে সাংস্কৃতিক চর্চা তথা বাচিক প্রশিক্ষণ, আবৃত্তি, পাঠ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

কণ্ঠশীলন সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে


৮ই সেপ্টেম্বর ২০১৪ তারিখ রবিবার, কিছু দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনাম - ‘ কণ্ঠশীলনের কার্যক্রম সাময়িক স্থগিত করলেন সভাপতি’ - এর পরিপ্রেক্ষিতে কণ্ঠশীলনের সকল প্রাথমিক সদস্যগণ, সকল সাধারণ সদস্যগণ, ২জন ব্যতীত সকল কার্যকরী পরিষদের সদস্যগণ, নিয়মিত প্রতিষ্ঠাতা সদস্যগণ ও প্রশিক্ষকবৃন্দের অভিমত অবগতির জন্যে কণ্ঠশীলনের সকল শিক্ষার্থী, দেশে-বিদেশে অবস্থান করা কণ্ঠশীলনের সকল শুভানুধ্যায়ীদের কাছে প্রাসঙ্গিকভাবে বিষয়টি উপস্থাপন করা হলো।

কণ্ঠশীলনের নতুন কার্যকরী পরিষদ গঠন



 সাহিত্য ও বাচিক চর্চা প্রসার এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কণ্ঠশীলনের ২০১৪-২০১৬ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪

কণ্ঠশীলন নিয়ে সন্জীদা খাতুনের বিবৃতি




(ভালো লাগার জায়গা নিয়ে এমন কিছু দেখতে কার ভালো লাগে?) 

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন কণ্ঠশীলনের কয়েকজন কর্মকর্তার ক্রিয়াকর্ম নিয়ে তাঁর মতামত ও অবস্থান ব্যাখ্যা করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন: কণ্ঠশীলন/সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠানে আমি কখনো কখনো বহিরাগত অবৈতনিক গুরু হিসেবে ক্লাস নিলেও প্রতিষ্ঠানের সদস্য হইনি। প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের মৃত্যুর পরে সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা নানা বিষয়ে আমার উপদেশ নিতে এসেছেন।