বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে জার্নালিজমের ওপর এক বছর মেয়াদি কোর্সের ক্লাস শেষ। আর কিছু করব কিনা তখনও ভাবিনি। তবে শেষ ক্লাসের দিন শুনলাম কণ্ঠশীলনে ভর্তি চলছে। চার মাসের কোর্স। সপ্তাহে একদিন ক্লাস। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১২.৩০টা পর্যন্ত।
কণ্ঠশীলন কী ধরনের প্রতিষ্ঠান, সেখানে কী কী শেখানো হয়- তখনও জানি না। তবু কেন জানি মনে হলো, কোর্সটা করাই যায়।
খোঁজ নিলাম, এটা শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি শেখার এবং চর্চার প্রতিষ্ঠান। পিআইবিতে আমার সহপাঠী জাবেদ ভাই কণ্ঠশীলনের সাথে আছেন। তার কাছ থেকে খবর পেয়েই আমাদের কয়েক সহপাঠী সেখানে ভর্তি হয়ে এসেছেন।
জাবেদ ভাইকে বললাম, আমিও ভর্তি হতে চাই। তিনি জানালেন, আগে বলেন নি কেন? এখন তো সময় শেষ! আগে বলব মানে! আমি কি জানি নাকি? যেভাবে হোক ব্যবস্থা করেন। সাথে সাথে তিনি কণ্ঠশীলনের রইস ভাইকে ফোন করলেন। খবর নিয়ে জানতে পারলেন, অশতীতম (৮০তম) আবর্তনের প্রথম পর্যায়ের ভর্তি শেষ। তবে আরও কয়েকজনকে ভর্তির কথা ভাবা হচ্ছে। এখনও সিদ্ধান্ত হয় নি। সিদ্ধান্ত হলেই জানানো হবে।
জাবেদ ভাইকে বললাম, এতসব বুঝি না ভর্তি করানোর দায়িত্ব আপনার। ---

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন