বুধবার, ১৮ জুন, ২০১৪

অশীতিতম অাবর্তনের ফলাফল : যথারীতির তালিকায় শেষ নামটি কার !!!



আগামীকাল ২০ জুন শুক্রবার কণ্ঠশীলন অশীতিতম আবর্তনের ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। অারিফ ভাইয়ের স্ট্যাটাস থেকে জানলাম, বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশীলন স্কুল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য রইস-উল-ইসলাম।


অশীতিতম আবর্তনে আমরা শিক্ষার্থী ছিলাম ১০৬ জন। তার মধ্যে পরীক্ষা ঠিক কয়জন দিয়েছেন তা জানি না। যাইহোক, যারা লিখিত পরীক্ষা এবং ভাইভা দিয়েছেন তাদের মধ্যে শতকরা ৯৯% শিক্ষার্থী সাফল্য ও সম্মানসহ অত্যন্ত চমৎকার ফলাফল করেছেন। তাই আগামীকাল প্রত্যেকে মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি নিয়ে টিএসসিতে হাজির হয়ে যাবেন আশা করি। আর কেউ যদি উপস্তিত হয়ে মিষ্টি খাওয়াতে আসতে না পারেন, তাদেরকে এখনই বেসরকারি কুরিয়ার কিংবা সরকারি ডাক বিভাগের পার্সেল শাখায় এখনই যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া গেল।

তবে কেউ নিজেকে ১% অচমৎকার ফলাফল অর্জনকারী ভেবে মিষ্টি খায়ানোর ব্যাপারে বৃথা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। কারণ সেই অচমৎকার ফলাফল অর্জনকারীর ফলাফল সম্পর্কে বিশ্বস্থ সূত্র (অামি নিজেই!) নিশ্চিত খবর দিয়ে গেছে। তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিখ্যাত অপরিচিত আপনদেরই সতীর্থ সৈয়দ ইবনে রহমত। তবে তাকে নিয়েও শঙ্কার কিছু নেই,  শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং কণ্ঠশীলন স্কুল কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় তাকেও যথারীতির তালিকার শেষপ্রান্তে যায়গা করে দিয়েছেন।

বুঝতেই পারছেন, আপনার মিষ্টি খায়ানোতে কেউ বাধা হয়ে দাঁড়ানোর সাহস দেখাতে যাচ্ছে না। অতএব, কোন ফাঁকিঝুঁকির চেষ্টা না করে (২০ জুন শুক্রবার সকাল ১০টা ৩০মিনিটে) যথা সময়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসুন। আর যদি না আনেন, তাহলে............................................................................





তাহলে আর কী! আপনার টাকা বেঁচে যাবে!!

আর হ্যাঁ, একই সাথে প্রকাশ হবে ডিরেক্টরি। সেটা আশা করি ভুলবেন না।


কার কী ফলাফল হলো?

যথারীতির ১৩ জনের তালিকাতেও নাম নেই আমার! 

অশীতিতম আবর্তনে আপনাদের সাথে আমিও সাফল্য লাভ করিয়াছি

অশীতিতম আবর্তনের সম্মানিত ১২ জন

অশীতিতম আবর্তন থেকে প্রয়োগের জন্য বাছাইকৃতদের তালিকায় যারা আছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন