শুক্রবার, ২০ জুন, ২০১৪

সাইদুর রহমান, আপনাকে কিন্তু প্রয়োগ করতেই হবে

সাইদুর রহমান (ক্লাস রোল ৫২), আপনাকে কিন্তু প্রয়োগ করতেই হবে। কিন্তু কেন, তা জানেন কি? বলছি শোনেন, আজ যখন কণ্ঠশীলন অশীতিতম আবর্তনের শিক্ষার্থীদের ফলাফল দেখতে গেলাম, তখন প্রথমে দেখলাম যথারীতির তালিকা। সেখানেই নিজের নামটি থাকার সম্ভাবনা ছিল তো, তাই।


কিন্তু যথারীতির তালিকায় নিজের নাম না পেয়ে একটু ভয়ে ভয়ে তাকালাম সম্মান প্রাপ্তদের তালিকায়। সেখানে নামের সংখ্যা একটু কম ছিল। কণ্ঠশীলন থেকে সম্মান পাওয়া ১২ জন সৌভাগ্যবানের নাম দেখার পর মনে হলো, পরিচিত আরও ২ দুটি নাম সেখানে আশা করেছিলাম। যারা ক্লাসে মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন।

খোঁজ নিয়ে জানলাম, কাঙ্ক্ষিত দুই জনের মধ্যে একজন পরীক্ষা্ই দেন নি। পরীক্ষার সময় চাকরি পেয়েছেন, তাই সেই সময় পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পান নি। ওনার কাছ থেকে মিষ্টি পাওনা থাকল। যাক সে কথা, এর পর গেলাম সাফল্য লাভকারীদের তালিকায়। হুম, অনেকের সাথে আমার নামটিও আছে দেখছি। যথারীতি প্রত্যাশা করে কণ্ঠশীলন  থেকে সাফল্য পাওয়ায় সাহস একটু যেন বেড়ে গেল। ভাবলাম, দেখিতো প্রয়োগের তালিকাতেও নামটি আছে কিনা।

প্রাথমিক তালিকায় নেই, এমনকি অপেক্ষমাণদের তালিকাতেও নেই। না থাকাটাই স্বাভাবিক। কিন্তু কী যেন একটু খটকা লাগল। তালিকা দুটি আবার দেখলাম। হুম, এবার বুঝলাম খটকাটা কিসের। জনাব সাইদুর রহমান, আপনি কণ্ঠশীলন প্রয়োগের প্রাথমিক এবং অপেক্ষমাণ এই দুই তালিকাতেই আছেন!

অতএব, আপনার কিন্তু কণ্ঠশীলন থেকে প্রয়োগ না করে নিস্তার নেই!!!!!!  আর আমরা কিন্তু ডাবল মিষ্টির প্রত্যাশায় থাকলাম!


অশীতিতম আবর্তনের ফলাফল

যথারীতির ১৩ জনের তালিকাতেও নাম নেই আমার! 

অশীতিতম আবর্তনে আপনাদের সাথে আমিও সাফল্য লাভ করিয়াছি

অশীতিতম আবর্তনের সম্মানিত ১২ জন

অশীতিতম আবর্তন থেকে প্রয়োগের জন্য অপেক্ষমাণ তালিকা

অশীতিতম আবর্তন থেকে প্রয়োগের জন্য বাছাইকৃতদের তালিকায় যারা আছেন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন