শনিবার, ১৪ জুন, ২০১৪

মনের মানুষ



ফিরনু যেদিন দ্বারে দ্বারে কেউ কি এসেছিল?
মুখের পানে চেয়ে এমন কেউ কি হেসেছিল?

অনেক তো সে ছিল বাঁশি,
অনেক হাসি, অনেক ফাঁসি,
কই কেউ কি ডেকিছিল আমায়, কেউ কি যেচেছিল?
ওগো এমন ক’রে নয়ন-জলে কেউ কি ভেসেছিল?

তোমরা যখন সবাই  গেলে হেলায় ঠেলে পায়ে,
আমার সকল সুধাটুকুন পিয়ে,
সেই তো এসে বুকে ক’রে তুললো আপন নায়ে
আচমমকা কোন না-চাওয়া পথ দিয়ে।
আমার যত কলঙ্কে সে
হেসে বরণ করলে এসে 
আহা বুক-জড়ানো এমন ভালো কেউ কি বেসেছিল?
ওগো জানতো কে যে মনের মানুষ সবার শেষে ছিল।।

-কাজী নজরুল ইসলাম, ছায়ানট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন