সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

কণ্ঠশীলনের নতুন কার্যকরী পরিষদ গঠন



 সাহিত্য ও বাচিক চর্চা প্রসার এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কণ্ঠশীলনের ২০১৪-২০১৬ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।


গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় কণ্ঠশীলনের দলীয় কার্যালয়, পান্থনিবাস, ১৭ সেন্ট্রাল রোড, ঢাকায় কণ্ঠশীলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি আহমাদুল হাসান হাসনু।

উপস্থিত ছিলেন; অপর সহ-সভাপতি তহমিদ উদ্দিন আহমদ ও কণ্ঠশীলন প্রশিক্ষকবৃন্দ, সকল পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আলোচ্যসূচি অনুযায়ী অন্যান্য কার্যক্রম শেষে সভাপতি পুরাতন পর্ষদ অবলুপ্ত করেন। অতঃপর নির্বাচন আধীকারিক সোমবার এই নতুন পর্ষদ ঘোষণা করেন।

নতুন পর্ষদের তালিকা :

    সভাপতি-    আহমাদুল হাসান হাসনু   

    সহ-সভাপতি-    মোস্তফা কামাল     

    সাধারণ সম্পাদক-    রইস উল ইসলাম   

    সম্পাদক-সংগঠন-লিটন বারুরী   

    সম্পাদক-শিল্প-শিক্ষা-অনুষ্ঠান- নমিতা খান   

    কোষাধ্যক্ষ- মোঃ আবদুর রাজ্জাক   

    সদস্য- ১- মীর বরকত

        ২- গোলাম সারোয়ার                    

        ৩- এ.কে.এম. শহীদুল্লাহ কায়সার

        ৪- শিরিন ইসলাম

        ৫- নরোত্তম হালদার

        ৬- ইমরানুল হক অনিন্দ্য

        ৭- ইলা রহমান

        ৮- শফিক সিদ্দিকী

        ৯- সালাম খোকন

        ১০- অনন্যা গোস্বামী

        ১১- নুরুজ্জামান নান্নু

নতুন পর্ষদ নিয়ে নির্বাচন আধীকারিক তহমিদ আহম্মেদ শীর্ষ নিউজকে বলেন, গঠনতন্ত্র মোতাবেক সক্রিয় কর্মীদের নিয়ে এই পর্ষদ গঠন করা হলো।

উৎস : শীর্ষ নিউজ ডটকম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন